ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শাহিন আলম, ঝিনাইদহ

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল ৪টায় স্থানীয় ৯নং বাজার এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত সম্মেলনটি পোড়াহাটি ইউনিয়ন আমীর আকিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর, ঝিনাইদহ ২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আযম মো. আবু বক্কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নায়েবে আমির ঝিনাইদহ পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম।
আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল। জেলা সহকারী সেক্রেটারি কাজী সগির আহম্মেদ,ঝিনাইদহ সদর সেক্রেটারি আলী আহসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিনাইদহ জেলার বাইতুল মাল সম্পাদক টিপু সুলতানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্যে আদর্শিক রাজনীতির বিকল্প নেই। তারা আগামী দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পোড়াহাটি ইউনিয়ন জামাতের নায়েবে আমির মাওলানা আব্দুল মালেক।

আরো পড়ুন
কালীগঞ্জেএসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ
আরো পড়ুন
ভুল বোঝাবুঝি নিরসন, তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঝিনাইদহের কালীগঞ্জ, কালীগঞ্জ বিএনপি
আরো পড়ুন
মালিয়াটে সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিবের উদ্যোগে ৩ কাঁচা সড়কে ইটের রাবিশ, কাদার দুর্ভোগ থেকে মুক্তি
আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
Scroll to Top