হরিনাকুন্ডু উপজেলা আমীরের পিতার ইন্তেকালে জেলা

হরিনাকুন্ডু উপজেলা আমীরের পিতার ইন্তেকালে জেলা,উপজেলা জামায়াতের শোক বার্তা

শোকবার্তা

হরিনাকুন্ডু উপজেলা আমীরের পিতার ইন্তেকালে জেলা,উপজেলা জামায়াতের শোক বার্তা। জামায়াতে ইসলামী ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলা শাখার আমির মোহাম্মদ বাবুল হোসেন ও যুব বিভাগের সেক্রেটারি কামরুল ইসলামের পিতা গোপাল মণ্ডল শনিবার সকাল ৯টায় যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ১ কন্যাসন্তানসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, পেটের নাড়ি ছিদ্রজনিত কারণে তাঁর অপারেশন করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মরহুমের জানাজা শনিবার আসরের নামাজের পর নিজ গ্রাম কালাপাড়িয়ায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা আমীর,সেক্রটারীসহ জেলা, উপজেলা নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন
কালীগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: গাছের ডালে পিষে গেল দোকান
আরো পড়ুন
৬ বছরে অগ্রগতি মাত্র ২%: ঠিকাদারের খামখেয়ালিপনায় মরণফাঁদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
মহেশপুরের মথুরা বিএডিসি খামারে দুর্নীতির মহোৎসব
আরো পড়ুন
পানিহীন জিকে সেচ খাল: পুড়ছে শৈলকুপা ও হরিণাকুণ্ডুর ফসলি মাঠ
আরো পড়ুন
৯ মাস ধরে ভেঙে পড়ে আছে ঝিনাইদহের ভবানীপুর সেতু: চরম জনদুর্ভোগে দুই ইউনিয়ন
আরো পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন: আইনমন্ত্রীর বক্তব্য ও বিভ্রান্তি নিরসন
আরো পড়ুন
Scroll to Top