Whatsapp Image 2026 08 19 At 9.17.11 Pm

হরিণাকুন্ডু থানার নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুন্ডু উপজেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়কালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জামায়াতে ইসলামী হরিণাকুন্ডু উপজেলা শাখার আমির মো. বাবুল হোসেন পুলিশ প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়ভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় মাদক, চাঁদাবাজি, জুয়া, চুরি ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ ছাড়া সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে সহজে ও নিরপেক্ষভাবে থানার মাধ্যমে আইনি সেবা পেতে পারেন, সে বিষয়েও মতবিনিময় সভায় গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা জানান এবং হরিণাকুন্ডুর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 3.47.23 Pm
আরো পড়ুন
1 10
আরো পড়ুন
শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটুনি
আরো পড়ুন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক নিঃস্ব তরুণের পাশে মাওলানা আব্দুল হাই
আরো পড়ুন
কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামনগর
আরো পড়ুন
স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর
আরো পড়ুন
Scroll to Top