জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক নিঃস্ব তরুণের পাশে মাওলানা আব্দুল হাই

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক নিঃস্ব তরুণের পাশে মাওলানা আব্দুল হাই

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক নিঃস্ব তরুণের পাশে মাওলানা আব্দুল হাই। ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের তরুণ মো. সোহাগের জীবন আজ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে। দীর্ঘদিনের জটিল রোগে প্রথমে একটি কিডনি অকেজো হলেও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে পরবর্তীতে তাঁর দ্বিতীয় কিডনিটিও বিকল হয়ে পড়ে। বর্তমানে দুটি কিডনিই কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলীয় সোহাগ জীবন ও মৃত্যুর এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছেন।

এমন এক হৃদয়বিদারক পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারটির পাশে এগিয়ে এসেছেন মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক মাওলানা আব্দুল হাই। তিনি পিপুলবাড়িয়া গ্রামে সোহাগের বাড়িতে সরাসরি উপস্থিত হয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের হাতে জরুরি আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

সোহাগের চিকিৎসার সার্বিক খোঁজ নেওয়ার পর মাওলানা আব্দুল হাই সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের মানবিক সংকটে এগিয়ে আসার তাগিদ দেন। তিনি বলেন, “মানুষ মানুষের জন্য—এই বোধটি কেবল কথার কথা হওয়া উচিত নয়। যখন একজন মানুষ অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায়, তখন মানবতা প্রদর্শন করা প্রতিটি বিবেকবান মানুষের ঈমানী ও সামাজিক দায়িত্ব। আমাদের একটু সহমর্মিতা ও সাহায্য হয়তো একটি অসহায় পরিবারকে নতুন করে বেঁচে থাকার পথ দেখাতে পারে।”

তিনি ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে সোহাগের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন।

সহায়তা প্রদানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. হামিদুর রহমান রানাসহ এলাকার বেশ কয়েকজন সচেতন তরুণ উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই দ্রুত সোহাগের সুচিকিৎসা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন।

আরো পড়ুন
স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর
আরো পড়ুন
কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সড়ক র‍্যালি
আরো পড়ুন
পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু: পরিবারে শোকের ছায়া
আরো পড়ুন
কালীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন পালিত। ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
আরো পড়ুন
ঝিনাইদহে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার
আরো পড়ুন
ঝিনাইদহে বেগবতী নদী থেকে নিখোঁজ রমজান আলীর মরদেহ উদ্ধার
আরো পড়ুন
Scroll to Top