প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে

প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে

হরিনাকুণ্ডু প্রতিবেদক

প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে । ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নিজ গ্রাম খলিশাকুন্ডুতে পৌঁছালো প্রবাসী যুবক রুবেলের মরদেহ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৩০ আগস্ট) সকালে সৌদি আরব থেকে এ মরদেহ এসে পৌছায়।

দুই সন্তানের জনক রুবেলের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত রুবেল ওই গ্রামের মানোয়ার হোসেনের পুত্র।

স্বজন ও গ্রামবাসী জানায়, সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে গত রমজানের শুরুর দিকে তিনি সৌদি আরব যান। গত ১৬ আগস্ট প্রথমে রুবেলের অসুস্থতার খবর দেন তার সহকর্মী ঝিনাইদহের শৈলকূপার প্রবাসী গোলাম মওলা।

তবে পরদিন ১৭ আগস্ট সকাল ১০টার দিকে তারা মৃত্যুসংবাদ পান। বিষয়টি নিশ্চিত করেন রুবেলের শ্যালক আরাফাত হোসেন। তিনি জানান, এনজিও থেকে ঋণ নিয়ে দুলাভাইকে বিদেশ পাঠানো হয়েছিল। অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর গোটা পরিবার শোকে ভেঙে পড়েছে।

আরো পড়ুন
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
কালীগঞ্জে সরকারি সারবোঝাই ট্রাক উল্টে খাদে, হতাহতের ঘটনা নেই
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন
কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার জব্দ
রাশেদ খাঁনের মতবিনিময়
Scroll to Top