জামায়াতে ইসলামী ফিরিয়ে আনলো কাঁচেরকোলের ঐতিহ্যবাহী গরুর হাট

এ.এস আব্দুস সামাদ: 

জামায়াতে ইসলামী ফিরিয়ে আনলো কাঁচেরকোলের ঐতিহ্যবাহী গরুর হাট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫নং কাঁচেরকল ইউনিয়নে দীর্ঘদিন পর জামায়াতে ইসলামীর উদ্যোগে কাঁচেরকোল গ্রামে আবারো গরুর হাট বসতে শুরু করেছে। একসময় এই হাটটি ছিল এলাকার অন্যতম জনপ্রিয় পশুহাট, যা নানা কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। অবশেষে স্থানীয় জনগণের চাহিদা ও সুবিধার্থে এই ঐতিহ্যবাহী হাটটি পুনরায় চালু করা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, “ছোটবেলায় এই হাটে অনেক গরু কেনাবেচা হতে দেখতাম। পরে কোনো এক কারণে হাটটি আর বসেনি। এখন আবার শুরু হওয়ায় আমরা খুব খুশি। এতে আমাদের গ্রামেই পশু কেনাবেচার সুযোগ তৈরি হলো।”

এতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। হাটকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও বিভিন্ন পরিষেবা খাতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় জামায়াতে ইসলামী নেতারা জানিয়েছেন, জনগণের উপকার এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত হাট বসার মাধ্যমে এলাকাবাসীর দৈনন্দিন প্রয়োজন অনেকাংশে পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরো পড়ুন
কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১
আরো পড়ুন
হাট গোপালপুর বাজার সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তি
আরো পড়ুন
3
আরো পড়ুন
ঝিনাইদহে সবজির বাজারে নামমাত্র স্বস্তি, নাগালের বাইরে মাছ
আরো পড়ুন
1
আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
Scroll to Top