পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু: পরিবারে শোকের ছায়া

পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু: পরিবারে শোকের ছায়া

ঝিনাইদহ প্রতিনিধি

পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু: পরিবারে শোকের ছায়া। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুর থেকে আরাবি হোসেন (১২) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরাবি হোসেন ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা শামীম আহমেদের ছেলে। সে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় আরাবি। বিকেলে যথাসময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার লিয়াকত বিশ্বাস জানান, “স্থানীয়দের মারফত খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল।”

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী নিশ্চিত করে জানান, “হাসপাতালে আনার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থাতেই পেয়েছি।”

স্কুলছাত্র আরাবির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং মডার্ন মোড় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহে বেগবতী নদী থেকে নিখোঁজ রমজান আলীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ৭ দিন ধরে নিখোঁজ শিশু তানজিল, সন্ধানে আকুল পরিবার

আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
Scroll to Top