কালীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন পালিত। ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

কালীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন পালিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

কালীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন পালিত। ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম শামসুল আলম ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টু।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, বিএনপি নেতা আশরাফুজ্জামান লাল, জুমারত আলী, আব্দুল মাজেদ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top