একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সড়ক র্যালি। “রূপালি মৎস্যে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সড়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ ও ইসরাইল হোসেন জীবন। এছাড়া মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি ও স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।
মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, নিরাপদ মাছ সরবরাহ ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়।