মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

ঝিনাইদহ সংবাদদাতা

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার জিতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জিতারপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের সারের কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, সারের কার্ড নিয়ে বিরোধের জেরে জিতারপুর গ্রামে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, সারের কার্ড নিয়ে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের লোকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন
ঝিনাইদহের সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৯
সিপিবি কার্যালয়ে হামলা ও বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবে
ঝিনাইদহে আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
Scroll to Top