২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবে

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত লগি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়ালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল আলীম।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি উবাউদুল্লাহ ও সেক্রেটারি তানজিম বিন আলিমসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ওই ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে বিচার না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন।

সমাবেশ থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং আইনানুগ প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

আরো পড়ুন
ঝিনাইদহে আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
উদ্বোধনের ৮ বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪ মা ও শিশু কল্যাণ কেন্দ্র
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড
Scroll to Top