ঝিনেদার-কাগজের-উদ্বোধন

ঝিনেদার কাগজের উদ্বোধন আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ কবীর,ঝিনাইদহ :

অন-লাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ঝিনেদার কাগজের উদ্বোধন করা হয়েছে। সংবাদ মাধ্যমটির ওয়েব সাইড উদ্বোধন উপলক্ষে গতকাল ( ৯ এপ্রিল,মঙ্গলবার) বিকালে ঝিনাইদহ শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক সাব্বির আহাম্মেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। প্রধান বক্তা ছিলেন ঝিনেদার কাগজের উপদেষ্টা সম্পাদক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ জিল্লুর রহমান, জব্বার আহমেদ এবং আব্দুর রহিম।
পত্রিকাটির শুভ উদ্বোধন করে প্রধান অতিথি এম এ কবীর বলেন, প্রত্যেক সংবাদ পত্রের আলাদা সম্পাদকীয় নীতিমালা থাকে। ঝিনেদার কাগজের ও একটি নীতিমালা থাকবে এটাই স্বাভাবিক। তবে সংবাদ পত্র এবং সাংবাদিকতার নীতিমালা না মেনে যদি সংবাদ পরিবেশেন করা হয় তাহলে তাকে নিউজ না বলে ভিউজ বলা হবে। এবং তা হবে হলুদ সাংবাদিকতা।
আশা করা যায় ঝিনেদার কাগজ সে পথে হাটবে না। তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া কোন পেশাতেই সফল হওয়া যায় না এ কারণে ঝিনেদার কাগজের কর্মীদের আলাদা প্রশিক্ষনের ব্যবস্থা করা দরকার। তিনি কাগজটির সফলতা কামনা করে সকলকে কাগজটির পাশে দাড়ানোর আহবান জানান।
আরো পড়ুন
গড়াইয়ের গিলে খাওয়া ফসলি জমির পর এবার বসতভিটা হারানোর তীব্র আতঙ্কে শৈলকূপাবাসী
আরো পড়ুন
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ২
আরো পড়ুন
ঝিনাইদহে মহাসড়কের আড়াই একর জমি দখলমুক্ত, ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
আরো পড়ুন
ঝিনাইদহে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
আরো পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত, বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা
আরো পড়ুন
এক নজরে ঝিনাইদহ জেলা
আরো পড়ুন
Scroll to Top