ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই বোন ভৈরব থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাড়ি থেকে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণি পড়ুয়া দুই বোনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে দুই বোনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় দুই বোন। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাদের বাবা কালীগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর কালীগঞ্জ থানা পুলিশ দুই বোনকে উদ্ধারে তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালান। পরে ভৈরব থানা পুলিশের সহযোগিতায় দুই বোনকে উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুই কিশোরী মায়ের ওপর অভিমান করে স্কুলে যাওয়ার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে সিলেলের পথে রওনা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ভৈরব থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
সাবেক এমপি – সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
আরো পড়ুন
ঝিনাইদহ দুর্ঘটনা
আরো পড়ুন
Home Minister Media Ajker Patrika 100467
আরো পড়ুন
কালীগঞ্জ এমপি – কালীগঞ্জে এমপি মাওলানা আবু তালিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
ঝিনাইদহে নারী
আরো পড়ুন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০৮ জনকে সরকারি সহায়তা
আরো পড়ুন
Scroll to Top