ঝিনাইদহ জামায়াতের বিক্ষোভ

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহ জামায়াতের বিক্ষোভ

সাইফুল ইসলাম, ঝিনাইদহ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

ঝিনাইদহ জামায়াতের বিক্ষোভ
ঝিনাইদহ জামায়াতের বিক্ষোভ

সোমবার বিকালে ঝিনাইদহ জামায়াতের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে ও শিশুর প্রতীকী মরদেহ কোলে নিয়ে বিক্ষোভ করেন। এতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি পুরাতন ডিসি কোর্ট মসজিদ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ঝিনাইদহ জেলা জামায়াতে আমীর ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর, জেলা নায়েবে আমীর এবং পৌর মেয়র প্রার্থী জনাব আব্দুল আলীম,জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, ঝিনাইদহ -৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, জেলা উলামাশায়েখের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম,ঝিনাইদহ উপজেলা আমীর- ড.হাবিবুর রহমান, শহর আমীর- এ্যাড.ইসমাইল হোসেন, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং জামায়াতের আমজনতা উপস্থিত ছিলেন।

শহরের পায়রা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মুসলিম বিশ্ব আজ বিচ্ছিন্ন। তারা দিনের পর দিন চুপ থাকার কারণে আজ ফিলিস্তিনে মুসলিম ভাই-বোনের প্রাণ ঝরছে। বর্বর ইসরাইল ন্যাক্কারজনকভাবে গণহত্যা চালাচ্ছে। গাজা উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইতিহাস দখলদার ইহুদিবাদী ইসরাইলকে ক্ষমা করবে না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

বক্তারা আরও বলেন, ইসরাইলের সব ধরনের পণ্য ব্যবহার বয়কট করতে হবে। ইসরাইলের দোসরদের চিহ্নিত করে তাদের বয়কট করতে হবে।

আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা তুললে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি রাশেদ খানের
আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
Scroll to Top