ঝিনাইদহে মানবাধিকার সুরক্ষা ও অপরাধ দমনে উই-এর সভা

ঝিনাইদহে মানবাধিকার সুরক্ষা ও অপরাধ দমনে উই-এর সভা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহে মানবাধিকার সুরক্ষা ও অপরাধ দমনে উই-এর সভা। ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের আদর্শপাড়াস্থ বেসরকারি সংস্থা ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন।

সভায় গত এপ্রিল-জুন ২০২৬ মেয়াদের জেলার অপরাধচিত্র উপস্থাপন করেন জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দীন। উপস্থাপন শেষে বিগত তিন মাস এবং চলমান মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ও বিস্তারিত আলোচনা করা হয়।

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি এন. এম. শাহ জালালের সভাপতিত্বে সভায় মূল ধারণাপত্র উপস্থাপন ও প্রধান অতিথির বক্তব্য দেন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অ্যাডভোকেট সাইদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা, হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন এবং স্থানীয় সাংবাদিক আব্দুর রহমান। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘উই’-এর নির্বাহী কমিটির সভাপতি রেবেকা সুলতানা এবং ডিএইচআরএনএস প্রকল্পের সমন্বয়কারী অ্যাডভোকেট সোফিয়া হাসিন।

সভায় বক্তারা ঝিনাইদহ জেলায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ, দ্রুত অপরাধের তথ্য সংগ্রহ, ভিকটিম সাপোর্ট জোরদার এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া ভুক্তভোগীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তির সুষম ব্যবহার, বাল্যবিবাহ ও বিবাহবিচ্ছেদ রোধে সামাজিক অ্যাডভোকেসি পরিচালনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সমাপনী পর্বে নেটওয়ার্কের সদস্যরা জেলায় মানবাধিকার সুরক্ষায় চলমান কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর
আরো পড়ুন
মহেশপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতির আশঙ্কা
আরো পড়ুন
IMG-20260728-WA0004
আরো পড়ুন
Scroll to Top