কালীগঞ্জে ভুয়া ভিডিও নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ: “তারেক মাসুদ নামে কোনো সভাপতি ছিল না”

কালীগঞ্জে ভুয়া ভিডিও নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ: “তারেক মাসুদ নামে কোনো সভাপতি ছিল না”

কালীগঞ্জ, ঝিনাইদহ:

কালীগঞ্জে ভুয়া ভিডিও নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ: “তারেক মাসুদ নামে কোনো সভাপতি ছিল না”। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “তারেক মাসুদ” নামে এক ব্যক্তিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ উপজেলার সভাপতি পরিচয় দিয়ে একটি ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি নিয়ে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঝিনাইদহ জেলা সেক্রেটারি ওবাইদুর রহমান খাঁন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, “তারেক মাসুদ” নামে ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখায় অতীতে কখনো কোনো সভাপতি ছিলেন না এবং বর্তমানে ওই নামে কেউ কোনো দায়িত্বে নেই। ভিডিওতে যাকে ছাত্রশিবির নেতা হিসেবে তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

ছাত্রশিবিরের দাবি, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যেখানে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ভিডিওটির সঙ্গে ছাত্রশিবিরের কোনো নেতৃবৃন্দের সরাসরি বা পরোক্ষভাবে কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করে জানানো হয়।

লিখিত বক্তব্যে ওবাইদুর রহমান খাঁন বলেন, “আমরা বিশ্বাস করি, সত্যের জয় অবশ্যম্ভাবী। যারা মিথ্যা তথ্য ছড়িয়ে ছাত্ররাজনীতি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে আমরা সকলকে আহ্বান জানাই—সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার বা মন্তব্য করার আগে সত্যতা যাচাই করুন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকতা-নির্ভর ছাত্রসংগঠন, যা সবসময় দেশ, ধর্ম ও জাতির কল্যাণে কাজ করে এসেছে। আমরা অতীতেও অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, ভবিষ্যতেও নেব।”

সংবাদ সম্মেলন থেকে সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়—মিথ্যা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।

আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলার ইতিহাস
আরো পড়ুন
Scroll to Top