কালীগঞ্জে বজ্রপাতে আহত ছাত্রনেতা, যশোরে রেফার্ড

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ছাত্রনেতা মোঃ হুসাইন আহমেদ আজ, সোমবার বেলা ১২টার দিকে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। কলেজ ক্যাম্পাসে এক ভবন থেকে অন্য ভবনে যাওয়ার সময় পাশের সাততলা ভবন থেকে পড়া ইট তার মাথায় আঘাত করে, ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

Thank you for reading this post, don't forget to subscribe!

হুসাইন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাহতাব উদ্দিন কলেজ শাখার সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হুসাইনের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার, সহপাঠী ও ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা দোয়া করছেন।

আরো পড়ুন
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন
কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার জব্দ
রাশেদ খাঁনের মতবিনিময়
ঝিনাইদহে ১১ দলের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন, দুই লাখ মানুষের সমাগমের আশা
Scroll to Top