কালীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের চারমাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহাঙ্গীর হোসেনের। নিহত জাহাঙ্গীর হোসেন মহেশপুর উপজেলার নাটিমা হাইস্কুলপাড়া গ্রামের বাসিন্দা এবং জলিল উদ্দীনের পুত্র।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলযোগে কালীগঞ্জ অভিমুখে যাত্রা করছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি মিনি ট্রাক সামনে থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালকের সন্ধানে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়কে যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে।

আরো পড়ুন
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
কালীগঞ্জে সরকারি সারবোঝাই ট্রাক উল্টে খাদে, হতাহতের ঘটনা নেই
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন
কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার জব্দ
রাশেদ খাঁনের মতবিনিময়
Scroll to Top