কালিগঞ্জে জামায়াতের  রস চক্র অনুষ্ঠিত।

কালিগঞ্জে জামায়াতের রসচক্র অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি –

কালিগঞ্জে জামায়াতের রসচক্র অনুষ্ঠিত হয়েছে। খোলা মাঠে চলছে আলোচনা । আর পাশেই একটি টিনশেড বাড়ির আঙিনায় বড় বড় ডেকচি এবং গামলা ভরে আসছে পিঠা এবং পায়েস। ভেতরে গিয়ে দেখি কয়েকটি ড্রামে সন্ধ্যা রস। প্রায় ১৫’শ লোকের জন্য এই আয়োজন। আয়োজকরা ব্যতিক্রমধর্মী এই আয়োজনের নাম দিয়েছেন রস চক্র।
কালিগঞ্জে জামায়াতের  রস চক্র অনুষ্ঠিত।
কালিগঞ্জে জামায়াতের  রস চক্র অনুষ্ঠিত।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন জামাতের আয়োজনে এ রসচক্র অনুষ্ঠিত হয়েছে। রাখালগাছী ইউনিয়ন আমির শফিকুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে বড় ধোপদী গ্রামে অনুষ্ঠিত  রসচক্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঝিনাইদহ কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আবু বকর মোহাম্মদ আলী আজম, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়াল প্রমুখ।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর মাঝে পিঠা পায়েস পরিবেশন করা হয়।
ব্যতিক্রমধর্মী এ আয়োজন নিয়ে কথা হয় উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লার সাথে। তিনি বলেন দলীয় নেতা কর্মীদের ব্যতিক্রমধর্মী এ আয়োজন এলাকার মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও সোহার্দ্যপূর্ণ  পরিবেশ সৃষ্টি করবে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
Scroll to Top