ঝিনাইদ‌হের হামদহে ট্রাকচাপায় নিহত ১

ঝিনাইদ‌হের হামদহে ট্রাকচাপায় নিহত ১

ঝিনাইদহ শহর  প্রতিবেদক

ঝিনাইদ‌হের হামদহে ট্রাকচাপায় নিহত ১। ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ট্রাকচাপায় বাদল মোল্লা (৫২) নামে এক ব্য‌ক্তি নিহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৩ এপ্রিল) সকালে হামদহ আল হেরা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মোল্লা পেশায় একজন নৈশপ্রহরী। তি‌নি একই উপজেলার ছোট কামারকুন্ডু উত্তর পাড়ার বাসিন্দা। তি‌নি আলহেরা স্কুল মোড়ের একটি মা‌র্কে‌টে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে দায়িত্ব পালনের একপর্যা‌য়ে বাদল মোল্লা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় য‌শো‌রের দিক থেকে আসা ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদ‌ন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে। ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।

আরো পড়ুন
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: আধুনিক কৃষি প্রযুক্তি শিখছেন ঝিনাইদহের কৃষক-কৃষাণীরা
আরো পড়ুন
ললিপপ খাওয়ানোর কথা বলে
মহেশপুর সীমান্তে
ঝিনাইদহ কৃষক কার্ড
আরো পড়ুন
Scroll to Top