ঝিনাইদহের সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৯

ঝিনাইদহের সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৯

ঝিনাইদহ সংবাদদাতা

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ নয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক তিন ভারতীয় নাগরিকের মধ্যে একই পরিবারের বাবা ও মেয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন শ্রীনাথপুর বিওপির একটি টহল দল নিয়মিত অভিযান চলাকালে তাঁদের আটক করে।

আটক ভারতীয় নাগরিকরা হলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধানতলা থানার হোসেনপুর গ্রামের শিবানী সিং (২৭), নকশীপাড়া থানার সোনাতলা গ্রামের দেবকুমার বিশ্বাস (৩৩) ও তাঁর মেয়ে দেবশ্রী বিশ্বাস (১৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে সীমান্ত অতিক্রম করে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।

আটক ছয় বাংলাদেশি হলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার শুভজিৎ দাস (২৪), টুঙ্গিপাড়ার দুলালী বিশ্বাস (৩৭), বরিশালের আগৈলঝাড়ার অঞ্জনা শীল (১৯), পিরোজপুরের নেছারাবাদের পূর্ণিমা মৃধা (২০), ঝিনাইদহের মহেশপুরের বশির মোল্লা (৩৬) ও একই এলাকার তানজিল (৩৪)।

মহেশপুর থানা পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৬১-আর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাঁদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (মিডিয়া) মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, আটক ভারতীয় নাগরিকদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরে একইভাবে ভারতে ফেরার চেষ্টা করার সময় বিজিবির হাতে আটক হন। এ ছাড়া ছয় বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন
সিপিবি কার্যালয়ে হামলা ও বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবে
ঝিনাইদহে আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
উদ্বোধনের ৮ বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪ মা ও শিশু কল্যাণ কেন্দ্র
Scroll to Top