কালীগঞ্জে আধিপত্য বিস্তার

কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

কালীগঞ্জ প্রতিনিধি

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুরে দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের সমর্থকদের অন্তত ২০টি বসতঘর ও ৫টি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পর্যন্ত কাশিপুর গ্রামের দুটি পক্ষ থেমে থেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলায় ওই গ্রামের রেজাউল ইসলাম নামের এক প্রভাবশালী ব্যক্তি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

গত স্থানীয় নির্বাচনের পর রেজাউল ইসলামসহ তার সমর্থকেরা বাড়িঘরে ফিরতে শুরু করেন। এতে স্থানীয় মখলেছ হোসেনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে রেজাউল ইসলামের বিরোধ সৃষ্টি হয়।
পূর্ববিরোধের জেরে সোমবার রাতে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে মঙ্গলবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন থেমে থেমে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, দুপুরের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন
Remove term: ঝিনাইদহে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ ঝিনাইদহে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ
মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত
‘আইনের ঊর্ধ্বে কেউ নন’: ইশরাক ইস্যুতে ঝিনাইদহে আইনমন্ত্রী আসাদুজ্জামান
ঝিনাইদহে পাউবোর ১৫ একরের ১৩টি পুকুর বেদখল, রাজস্ব বঞ্চিত সরকার
শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
ঝিনাইদহের দুর্গামন্দিরে অগ্নিসংযোগের দাবিতে সুনামগঞ্জের বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার
Scroll to Top