Remove term: ঝিনাইদহে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ ঝিনাইদহে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আবেদন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ১১ নম্বর পদ্মাকর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদক কারবারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাংবাদিকদের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী ইউনিয়নবাসী।

অভিযোগসূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আনোয়ার হোসেন ও তাঁর অনুসারীরা এলাকার বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। লৌহজাঙ্গা গ্রামের হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীদের তালিকা তৈরি করে অর্থ আদায়, পাইকপাড়া আবাসনের দুই বাসিন্দাকে ভয় দেখিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা আদায় এবং হাটগোপালপুর বাজারের মিমি ফার্মেসিসহ সাতটি দোকানে চুরি করিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এছাড়া ইজিবাইক ও বাসস্ট্যান্ড থেকে কমিশন বাণিজ্য, হাটগোপালপুর খাদ্যগুদামে প্রভাব বিস্তার, ইউনুস সরদার ও বিপু মুন্সির কাছ থেকে দোকান ঘর দেওয়ার নামে টাকা নেওয়া এবং স্কুলের খেলার মাঠ দখল করে মার্কেট নির্মাণের চেষ্টার কথাও আবেদনে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে হাটগোপালপুর বাজারের এক বছরের ইজারার প্রায় ২১ লাখ ৮৪ হাজার টাকা আত্মসাৎ এবং দুস্থদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে বিতরণ করা হয়েছে।

অভিযোগপত্রে সদর থানা ছাত্রদলের সদস্য সচিবের চাচাকে মারধর করে পা ভেঙে দেওয়া, কালা লক্ষ্মীপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহাবুব নামের একজনকে হত্যা এবং পদ্মাকর গ্রামে বিবাদ সৃষ্টি করে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীরা অবিলম্বে তদন্ত সাপেক্ষে এসব ঘটনার বিচার দাবি করেছেন।

আরো পড়ুন
মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত
‘আইনের ঊর্ধ্বে কেউ নন’: ইশরাক ইস্যুতে ঝিনাইদহে আইনমন্ত্রী আসাদুজ্জামান
ঝিনাইদহে পাউবোর ১৫ একরের ১৩টি পুকুর বেদখল, রাজস্ব বঞ্চিত সরকার
শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
ঝিনাইদহের দুর্গামন্দিরে অগ্নিসংযোগের দাবিতে সুনামগঞ্জের বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার
বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাইয়ের মৃত্যু
Scroll to Top