মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক জামাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। দীর্ঘদিন ধরেই শ্বশুর ও জামাইয়ের মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার ভোররাতে পারিবারিক কলহের জের ধরে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুরকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন
‘আইনের ঊর্ধ্বে কেউ নন’: ইশরাক ইস্যুতে ঝিনাইদহে আইনমন্ত্রী আসাদুজ্জামান
ঝিনাইদহে পাউবোর ১৫ একরের ১৩টি পুকুর বেদখল, রাজস্ব বঞ্চিত সরকার
শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
ঝিনাইদহের দুর্গামন্দিরে অগ্নিসংযোগের দাবিতে সুনামগঞ্জের বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার
বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাইয়ের মৃত্যু
সারের ডিলার নিয়োগে দুর্নীতি
আরো পড়ুন
Scroll to Top