যশোরে একটি ডিম থেকে মুরগির দুটি বাচ্চা

যশোরে একটি ডিম থেকে মুরগির ২টি বাচ্চা

যশোর প্রতিনিধি

যশোরে একটি ডিম থেকে মুরগির ২টি বাচ্চা হওয়ার বিরল এক ঘটনা ঘটেছে, সদর উপজেলার তফসিডাঙ্গা গ্রামে। একটি মুরগির ডিম থেকে ফুটেছে দুটি বাচ্চা। ওই এলাকায় বসবাসকারী শৌখিন খামারি মিম ইসলামের একটি দেশি মুরগির ডিম থেকে এই জমজ বাচ্চার জন্ম হয়। গত ১৫ মে ডিম ফোটার পর দুটি ছোট, সুন্দর ও সুস্থ মুরগির ছানা দেখতে পেয়ে তিনি বিস্মিত হন। এমন ঘটনা দেশে এটিই প্রথম বলে দাবি করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

দেখা গেছে, অন্য বাচ্চাদের সঙ্গে স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছে বাচ্চা দুটি। হালকা হলুদ এবং সাদাটে রঙের বাচ্চা দুটির বয়স মাত্র ৩ দিন। তবে জমজ বাচ্চা হলেও অন্য বাচ্চাদের মতোই স্বাভাবিক রয়েছে বাচ্চা দুইটি।

দীর্ঘ ১৫ বছর ধরে শখের বসে মুরগি পালন করে আসা মিম ইসলাম জানিয়েছেন, অন্যান্য ডিমের মতোই এই ডিমটিও স্বাভাবিকভাবে তা দেওয়ার জন্য রাখা হয়েছিল। তারপর সেখান থেকে ফুটে দুইটি বাচ্চা বের হয়েছে।

মিম ইসলামের স্বামী চাঁচড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার আব্দুর রহমান বলেন, কখনো কখনো ডিমের দুইটি কুসুম দেখা গেলেও একটি ডিম থেকে দুটি বাচ্চার জন্মের ঘটনা বিরল। বাচ্চা দুটির ওপর বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা উচিত বলেও মনে করেন তিনি। তাই জমজ এই বাচ্চা দুটিকে বিশেষ যত্নে রেখেছেন এই দম্পতি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, একটি ডিমে দুটি বাচ্চা জন্ম নেওয়া বিরল একটি ঘটনা। সাধারণত, একটি ডিমে দুটি কুসুম থাকতে পারে, যা দুটি ভ্রূণ তৈরি করতে পারে, কিন্তু সেই ডিম থেকে দুটি বাচ্চা মুরগি জন্ম নেওয়া খুবই অস্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রে, দুটি ভ্রূণ সঠিকভাবে বিকাশ লাভ করতে পারে না এবং ডিমটি নিষ্ফল হয়ে যায়। তবে, খুব বিরল ক্ষেত্রে দুটি বাচ্চা ডিম থেকে বের হতে পারে, যা প্রকৃতির একটি ব্যতিক্রমী ঘটনা।

বর্তমানে মিম ইসলাম ও আব্দুর রহমান দম্পতির খামারে প্রায় ৭০টি মুরগি রয়েছে।

আরো পড়ুন
মাগুরা ও ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকায়
আরো পড়ুন
যশোর-মাগুরা মহাসড়ক
আরো পড়ুন
ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
মেহেরপুর সীমান্তে কৃষক আটক, প্রতিবাদে দুই ভারতীয় ধরে আনল গ্রামবাসী
আরো পড়ুন
যশোরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ব্যবচ্ছেদ: রাজনৈতিক সমীকরণ, 'মব কালচার' ও আইনশৃঙ্খলার চ্যালেন্জ
আরো পড়ুন
৬ বছরে অগ্রগতি মাত্র ২%: ঠিকাদারের খামখেয়ালিপনায় মরণফাঁদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
Scroll to Top