ঝিনাইদহে আধুনিক চিকিৎসা সেবা চালুর দাবি, বিশেষায়িত হাসপাতাল স্থাপনার আহ্বান

ঝিনাইদহে আধুনিক চিকিৎসা সেবা চালুর দাবি, বিশেষায়িত হাসপাতাল স্থাপনার আহ্বান

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

ঝিনাইদহে আধুনিক চিকিৎসা সেবা চালুর দাবি, বিশেষায়িত হাসপাতাল স্থাপনার আহ্বান। ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা চালু এবং চীনের অর্থায়নে প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল দ্রুত স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে ‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের নেতারা বলেন, ঝিনাইদহের প্রধান সরকারি হাসপাতালটিতে এখনো আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যানের মতো জরুরি ও আধুনিক চিকিৎসা সুবিধা নেই। ফলে জেলার প্রায় ২১ লাখ মানুষ উন্নত চিকিৎসা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।

তারা আরও বলেন, এসব গুরুত্বপূর্ণ সেবা দ্রুত চালু না হলে জেলার মানুষের চিকিৎসা সংকট আরও তীব্র হবে। পাশাপাশি, চীনের অর্থায়নে প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, প্রকৌশলী কামরুল ইসলাম, আব্দুস সবুর, আবু সালেহ মো. মুসা, সাব্বির আহম্মেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না, ফারুক হোসেন, তারেক মাহমুদ, আব্দুল ওহাব, আল আমিন হোসাইন ও সম্পাদক আল মিরাজ প্রমূখ।

আরো পড়ুন
গড়াইয়ের গিলে খাওয়া ফসলি জমির পর এবার বসতভিটা হারানোর তীব্র আতঙ্কে শৈলকূপাবাসী
আরো পড়ুন
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ২
আরো পড়ুন
ঝিনাইদহে মহাসড়কের আড়াই একর জমি দখলমুক্ত, ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
আরো পড়ুন
ঝিনাইদহে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
আরো পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত, বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা
আরো পড়ুন
এক নজরে ঝিনাইদহ জেলা
আরো পড়ুন
Scroll to Top