ঝিনাইদহে জামায়াত নেতা তাজুল ইসলাম হাসপাতালে – দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান নেতৃবৃন্দের

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার বাইতুল মাল সম্পাদক মাওলানা তাজুল ইসলাম ইউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার রাতে হাসপাতালে ছুটে যান দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ঝিনাইদহ ২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর, জেলা সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, মুহাদ্দিস রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. হারুন উর রশিদসহ আরও অনেকে। তারা মাওলানা তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে তাঁর খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

নেতৃবৃন্দ দেশবাসী ও দলীয় সকল নেতা-কর্মীসহ শুভানুধ্যায়ীদের প্রতি মাওলানা তাজুল ইসলামের দ্রুত রোগমুক্তির জন্য আন্তরিকভাবে দোয়ার আহ্বান জানিয়েছেন।

আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত শেফা দান করেন—এই প্রার্থনাই সকলের।

আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা তুললে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি রাশেদ খানের
আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
Scroll to Top