দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা

দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা। দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঝিনাইদহে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক, সচিব পদমর্যাদা) মো. রাশেদ খান। আগামী ৩০ ও ৩১ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) তিনি এ সফরে থাকবেন। একই সময়ে তাকে সংবর্ধনা দিতে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, তিনি ঢাকা থেকে সড়কপথে ঝিনাইদহ পৌঁছাবেন এবং অংশ নেবেন একাধিক সরকারি ও সামাজিক কর্মসূচিতে ।

দুই দিনের সফরসূচি:

প্রথম দিন (৩০ জুলাই, বৃহস্পতিবার):

  • সকাল ১০:৩০: ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়।

  • দুপুর ১২:০০: জেলা পরিষদ আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠান।

  • দুপুর ১২:৩০: স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়।

  • বিকেল ৩:৩০: কালিগঞ্জের নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান।

  • রাত ৮:০০: সার্কিট হাউজে উপস্থিতি ও রাত্রিযাপন।

সংবর্ধনা অনুষ্ঠান: কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ রাশেদ খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা উপস্থিত থাকবেন। কালিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করবেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হামিদুল ইসলাম হামিদ।

দ্বিতীয় দিন (৩১ জুলাই, শুক্রবার):

  • সকাল ১০:০০: জেলা বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন।

  • বিকেল ৩:৩০: হরিণাকুণ্ডুর বাসুদেবপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত।

  • সন্ধ্যা ৬:০০: ঢাকার উদ্দেশ্যে রওনা।

সফরটি সরকারি বিধিমোতাবেক পরিচালিত হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর
আরো পড়ুন
মহেশপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতির আশঙ্কা
আরো পড়ুন
IMG-20260728-WA0004
আরো পড়ুন
কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
আরো পড়ুন
Scroll to Top