Whatsapp Image 2026 08 20 At 13.07.48

খল নায়ক এক সাবেক ইউপি সদস্য !! স্কুলের পুকুর লিজের টাকা না দেয়ায় শিক্ষককে ফাঁসানোর অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগ তুলে স্কুল শিক্ষকের ওপর হামলা ও মারধরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। হামলার স্বীকার শিক্ষকের পরিবারের অভিযোগ, স্কুলের পুকুর লিজের টাকা স্থানীয় প্রভাবশালী এক সাবেক ইউপি সদস্যকে না দেওয়ার কারনে ওই শিক্ষকের সঙ্গে মতবিরোধ চলছিল। তারই জেরে গত দুই সপ্তাহ যাবত শিক্ষককে নানা ভাবে হেনস্থার হুমকিও দেয়া হচ্ছিল বলে শিক্ষক শাহ আলমের স্বজনরা অভিযোগ করেছেন।
এ দিকে শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের ঘটনায় ওই ছাত্রীর হাতে লেখা দাবিকৃত ‘স্বাক্ষরবিহীন’ চিঠিটি আসলে কার লেখা ? সেটিও তদন্ত করার দাবি তুলেছেন অনেকেই।
এদিকে শিক্ষক শাহ আলমকে গ্রেফতার দেখিয়ে পুলিশ প্রহরায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে বলেও নিশ্চিত করে কালীগঞ্জ থানা পুলিশ।
একাধিক সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বড় বায়শা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে স্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ তুলে তার ওপর হামলা করা হয়। স্থানীয় ১০/১২ জন লোক স্কুলের অফিস কক্ষে ঢুকে শাহ আলমের সন্তানের সামনে তাকে বেধড়ক মারধর করে। তারা শিক্ষককে মারধরের পরে তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করেন। পরে পুলিশ শিক্ষককে থানা হেফাজতে নেয়। সন্ধ্যার দিকে ওই শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষক শাহ আলমের উপর হামলা ও মারধরের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
এলাকার এক সাবেক মেম্বর স্কুলের পুকুরের লিজের টাকা চেয়েছিলেন। কিন্তু শিক্ষক শাহ আলম স্কুলের টাকা অন্য কাউকে না দেয়ার পরামর্শ দেয়ায় তার সঙ্গে দুই সপ্তাহ ধরে ঝামেলা চলছিল ওই সাবেক মেম্বরের। পুকুরের লিজের টাকা নিয়ে সাবেক মেম্বরের ইন্ধনেই শিক্ষকের উপর হামলা চালানো হয়েছে। হামলার এক পর্যায়ে শিক্ষক শাহ আলমের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হামলাকারীরা দ্রুত ঘটনাটিকে যৌন নিপীড়নের ঘটনা বলে চালিয়ে দেয়।

আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 3.47.24 Pm
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 3.47.23 Pm
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 3.07.17 Pm
আরো পড়ুন
1 10
আরো পড়ুন
শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটুনি
আরো পড়ুন
স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর
আরো পড়ুন
Scroll to Top