ঝিনাইদহে আম খাওয়া নিয়ে বিরোধ..ছুরিকাঘাতে জীবন খুন

মোজাহিদ হোসেন ঝিনাইদহ প্রতিনিধিঃ

আম খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন জীবন হোসেন (২০) নামের এক যুবক। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বয়াপাড়ীপাড়া এলাকায়, আজগরের বাড়ির পাশে।

নিহত জীবন হোসেনের বাড়ি ঝিনাইদহ শহরের হামদহ মোল্লা পাড়ায়। তার পিতার নাম রজব আলী। তিনি পেশায় পাইপলাইন নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে) বিকেলে আম খাওয়াকে কেন্দ্র করে জীবন হোসেন ও তার কয়েকজন বন্ধুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা মারামারিতে রূপ নেয়। এ সময় অভিযুক্ত বন্ধুরা ধারালো ছুরি দিয়ে জীবনকে আঘাত করে।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই রাসেল সাংবাদিকদের জানান, “একটা আম খাওয়াকে কেন্দ্র করে আমার ভাইয়ের জীবন কেড়ে নেওয়া হবে, এটা ভাবতেও পারছি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরো পড়ুন
এক নজরে ঝিনাইদহ জেলা
আরো পড়ুন
ঝিনাইদহে নসিমন ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
আরো পড়ুন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত ৩১ পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে
আরো পড়ুন
কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১
আরো পড়ুন
শৈলকূপায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ যাওয়ার ঘটনায় চালক পালিয়ে গেলেও গাড়ি আটক
আরো পড়ুন
Scroll to Top