কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে। রবিবার কোটচাঁদপুর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান নিজ হাতে এসব খেজুর বিতরণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর উপজেলার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তালিকা অনুযায়ী উপজেলার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ও প্রতিনিধিদের কাছে খেজুর তুলে দেওয়া হয়, যাতে রোজাদার এতিম খানার শিক্ষার্থীরা ইফতারে তা ব্যবহার করতে পারেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এবং সাধারণ মানুষের মাঝে সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে এই খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর উপজেলার এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রমে পি আই কর্মকর্তা জহিরুল ইসলাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

আরো পড়ুন
ঝিনাইদহে ৭ দিন ধরে নিখোঁজ শিশু তানজিল, সন্ধানে আকুল পরিবার
আরো পড়ুন
WhatsApp Image 2026-08-11 at 18.18
আরো পড়ুন
IMG-20260811-WA0002
আরো পড়ুন
সাপে কাটার পর ওঝার কাছে নেওয়া হলেও বাঁচানো গেলো না কিশোরকে
আরো পড়ুন
বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসা দাখিল পরীক্ষায় কালীগঞ্জ উপজেলায় শীর্ষে
আরো পড়ুন
আইনের ‘সহজ ধারায়’ আদালতে চালানের আশ্বাসে ঘুস চেয়েছিলেন এসআই তরিকুল
আরো পড়ুন
Scroll to Top