কালীগঞ্জের পরিচিতি সভায় মাদক-সন্ত্রাস দমনে এমপি আবু তালিবের কঠোর অবস্থানের ঘোষণা।

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিবের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মাওলানা আবু তালিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি সুন্দর বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং ছাত্র-জনতা যে লড়াই করেছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে সম্মিলিতভাবে। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এখন সরকারি ও বিরোধী দলের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিজ দলের এমপিরা প্লট ও ট্যাক্স-ফ্রি গাড়ি গ্রহণ করবে না—এ ঘোষণা দেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও একই ধরনের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে ইতিবাচক রাজনীতির সূচনা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

চাঁদাবাজি প্রসঙ্গে এমপি আবু তালিব বলেন, “আমরা যদি সবাই মিলে চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি এবং চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করি, তাহলে কালীগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

মাদক প্রসঙ্গে তিনি বলেন, কালীগঞ্জকে অনেক সময় মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়। মাদকের বিরুদ্ধে প্রশাসন ও জনগণ ঐক্যবদ্ধ হলে তা প্রতিরোধ করা সম্ভব। তিনি মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

দুর্নীতি ও সন্ত্রাসের বিষয়ে তিনি কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, কোনো রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে রেজিস্ট্রি অফিসের দুর্নীতি দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজেও একজন শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতা আমি জানি। এসব দুর্বলতা চিহ্নিত করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তরুণ প্রজন্ম, সরকার ও প্রশাসন আমাদের সাথে রয়েছে।”

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লাল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক সহকারি অধ্যাপক মাওলানা ওলিউর রহমান, উপজেলা আমির আব্দুল হক, সেক্রেটারি সহকারি অধ্যাপক মাওলানা লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ঈশা খাঁ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর
আরো পড়ুন
মহেশপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতির আশঙ্কা
আরো পড়ুন
Scroll to Top