একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর। ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জার অনুকূলে বরাদ্দকৃত অনুদানের প্রথম কিস্তির চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরাদ্দপত্র বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ এবং কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।