সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে ছাত্রশিবিরের অভিনন্দন ও শুভাশিস

কালীগঞ্জ প্রতিনিধি:

সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখা।

এক যুক্ত অভিনন্দন বার্তায় ছাত্রশিবির, সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখার সভাপতি মোঃ হুসাইন আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ তালহা জুবায়ের নবগঠিত ছাত্রদল কমিটির সভাপতি মোঃ হারুনুর রশিদ রাজা, সাধারণ সম্পাদক ডি.এফ ইফতি হাসানসহ সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় শিবির নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজে ছাত্রদল নতুন উদ্যম ও গতিশীলতায় উজ্জীবিত হবে। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, এই নেতৃত্ব ছাত্রসমাজকে আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ন্যায় ও সত্যের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখবে। শিবির নেতারা আরও বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার সংগ্রামে ছাত্রদল, ছাত্রশিবিরসহ সকল সচেতন ছাত্রসমাজ এক অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।”

কলেজ ক্যাম্পাসে নবগঠিত ছাত্রদল কমিটিকে ঘিরে এক নতুন রাজনৈতিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্যাম্পাসজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনের উচ্ছ্বাসে এক প্রকার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বার্তার অন্তে শিবির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সকল সদস্যের শারীরিক সুস্থতা, দীর্ঘজীবন ও দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং ছাত্ররাজনীতিকে কল্যাণ ও ঐক্যের পথে এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা তুললে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি রাশেদ খানের
আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
Scroll to Top