ঝিনাইদহে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ।জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিশাল গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার বিকেল সাড়ে ৫টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে দলটির নেতাকর্মীরা এক বিশাল গণমিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, সদর উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান, শৈলকূপা উপজেলা আমীর মতিউর রহমান, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক ও শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী আজম মো. আবুবকর বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের ছলচাতুরি এ দেশের সাধারণ জনগণ আর মেনে নেবে না। গণভোটের স্পষ্ট গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পরিণতি কখনোই ভালো হতে পারে না। জনগণের সাথে কোনো ধরনের রাজনৈতিক প্রতারণা না করে অবিলম্বে সতর্ক হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, রাজপথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কার্যকর কিংবা দৃশ্যমান কোনো পদক্ষেপ সাধারণ জনগণ দেখতে পাচ্ছে না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি আসলে কী চায়, তা নিয়ে জনমনে স্পষ্ট প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির এমন নীতিহীন ও মোনাফেকি আচরণে দেশের মানুষ আজ চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ।

বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা ও জুলাই সনদ বাস্তবায়নে অনতিবিলম্বে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন ও গণকর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আরো পড়ুন
হাট গোপালপুর বাজার সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তি
আরো পড়ুন
3
আরো পড়ুন
ঝিনাইদহে সবজির বাজারে নামমাত্র স্বস্তি, নাগালের বাইরে মাছ
আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা তুললে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি রাশেদ খানের
আরো পড়ুন
Scroll to Top