নিজস্ব প্রতিবেদক-
শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন করা হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকাল ১০টায় বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রোকেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গিয়াস উদ্দিন, আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত কুমার ব্যানার্জী, মাওলানা ওলিউর রহমান, বিএনএসকেএস এর সভানেত্রী মনোয়ারা খাতুন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু,হুমায়ুন কবির সোহাগ বিবিএফ এর প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ প্রমুখ।
হিরো উমেন স্কলারশীপের আওতায় কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১৭জন গরীব ও মেধাবী এবং কলেজ পযায়ে ২৫ জনকে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। স্কুল পর্যায়ে প্রতি শিক্ষার্থীদেরকে মাসে ৫০০ টাকা করে ৬ মাসের ৩হাজার টাকা এবং কলেজ পর্যায়ে ৬০০ টাকা করে ৬ মাসের ৩হাজার ৬শ টাকা প্রদান করা হয়।