ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

ফরিদপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কালাচান (৫৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাচান জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে ‘কিশোর তন্ময়’ নামের একটি লোকাল বাস পার্কিং করা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান। আগুন দেখতে পেয়ে তিনি নিজেই তা নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, গভীর রাতে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। তিনি দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে চালকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্ত করা হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
গোলাম পরওয়ার
আরো পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় নড়াইলে সংঘর্ষে কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত
আরো পড়ুন
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে জামায়াতের শতভাগ সমর্থন, সংসদে শফিকুর রহমান
আরো পড়ুন
‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’: স্বরাষ্ট্রমন্ত্রী
আরো পড়ুন
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক
আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে
আরো পড়ুন
Scroll to Top