তর্কের জেরে পলিটেকনিক শিক্ষার্থী নিহত

ঝিনাইদহে মেসের খাবার নিয়ে তর্কের জেরে পলিটেকনিক শিক্ষার্থী নিহত, আটক ১

ঝিনাইদহ শহর প্রতিবেদক

ঝিনাইদহ শহরের একটি ছাত্রাবাসে খাবার ও বাজার করা নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আহমেদ (২১) নামের এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটার দিকে শহরের পৌর এলাকার মহিলা কলেজপাড়ার একটি মেসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত লিখন খাঁ (১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থীকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ আটক করেছে পুলিশ।

নিহত কাউসার আহমেদ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী এবং হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। অন্যদিকে আটক লিখন খাঁ সদর উপজেলার শৈলমারী গ্রামের লিটু খাঁর ছেলে এবং বাড়িবাথান দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ, মেসের অন্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মেসে কাউসার ও লিখনসহ ৬-৭ জন শিক্ষার্থী একত্রে থেকে নিজেরা রান্না করে খেতেন। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা দিয়ে মেসে ফিরে খাবার খান কাউসার। এতে লিখনের জন্য খাবার কম পড়ে গেলে প্রথমে মেস ম্যানেজারের সঙ্গে লিখনের তর্ক-বিতর্ক হয়। পরে সন্ধ্যায় মেসের বাজার ও কেনাকাটা নিয়ে বিরোধের জেরে কাউসার হস্তক্ষেপ করলে লিখনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা তুঙ্গে ওঠে। একপর্যায়ে কথা-কাটাকাটির মাঝেই কাউসার একটি কাঠের বাটাম দিয়ে লিখনকে আঘাত করেন। জবাবে লিখন মেসে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠ ও ঘাড়ে গভীর আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

সহপাঠীরা কাউসারকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলাম তন্নী তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে কাউসারের মৃত্যু হয়েছিল।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top