ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলায় ১৩ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলায় ১৩ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের ব্যবসায়ী খন্দকার সুলতান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল বিশ্বাসকে দীর্ঘ ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৮ অক্টোবর) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে চঞ্চল বিশ্বাস নিজের নাম পরিবর্তন করে সুজা বিশ্বাস পরিচয়ে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় ব্যবসা পরিচালনা করছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ২৯ জুন ঠিকাদারি প্রতিষ্ঠানের টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে খন্দকার সুলতান আহমেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের একটি মাঠ থেকে তাঁর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী হয়ে চঞ্চল বিশ্বাসকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন চঞ্চল বিশ্বাস।

দীর্ঘদিন পর মামলার প্রধান আসামি গ্রেপ্তারের ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি এসেছে। তবে মামলার পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার
মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২
ঝিনাইদহের সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৯
সিপিবি কার্যালয়ে হামলা ও বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবে
ঝিনাইদহে আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
Scroll to Top