এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে ঝিনাইদহে দোয়ার আয়োজন

এ.এস আব্দুস সামাদঃ

এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে ঝিনাইদহে দোয়ার আয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম ১২ বছর কারাভোগ শেষে মুক্তি লাভ করায় ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার যোহরের নামাজের পর ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর, জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, সহকারী সেক্রেটারি ছাগীর আহম্মেদ, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, জেলা সেক্রেটারি ইসরাইল হোসেন, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু প্রমুখ।

দোয়ার অনুষ্ঠানে নেতৃবৃন্দ এটিএম আজহারুল ইসলাম সাহেবের দীর্ঘ কারাজীবন, ধৈর্য ও ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর মুক্তিকে আল্লাহর পক্ষ থেকে রহমত ও ন্যায়বিচারের বিজয় হিসেবে আখ্যায়িত করেন।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
ঝিনাইদহের রাজনৈতিক উত্তাপ ও গোয়েন্দা ব্যর্থতার নেপথ্যে আওয়ামী লীগের নতুন কৌশল?
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
Scroll to Top