হাট গোপালপুর বাজার সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তি

হাট গোপালপুর বাজার সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তি

সদর প্রতিনিধি (ঝিনাইদহ)  

হাট গোপালপুর বাজার সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ শেষ না হওয়ায় চরম বেহাল দশায় পরিণত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি। খোড়াখুড়ি করে কাজ অসম্পূর্ণ রেখেই ইতি টেনেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে একদিকে যেমন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকছে, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা।

হাট গোপালপুর বাজার সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তিঝিনাইদহ থেকে ঢাকা, মাগুরা, চট্টগ্রাম ও সিলেট রুটের দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন পরিবহনের দীর্ঘ লাইন এখন হাট গোপালপুর বাজারের এই সড়কের নিয়মিত চিত্র। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস ধরে হাট গোপালপুর বাজার সংলগ্ন এলাকার প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে এই চরম দুর্ভোগ সৃষ্টি হয়ে আছে।

অভিযোগ উঠেছে, সড়কের একপাশের নির্মাণ কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আবার সংস্কারের নামে সড়কের অপর পাশও কাটাছেঁড়া করে কাজ স্থগিত রেখে সটকে পড়েছেন ঠিকাদারের লোকজন।

ভুক্তভোগী সড়ক ব্যবহারকারী ও চালকরা আক্ষেপ প্রকাশ করে জানান, “রাস্তার মারাত্মক খানাখন্দের কারণে চাকা দেবে গাড়ি পিছলে যাচ্ছে। লোড গাড়িগুলোর চাকা গর্তে পুঁতে নষ্ট হচ্ছে, কখনো বা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে। এতে গাড়ির যন্ত্রাংশও নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।”

হাট গোপালপুর বাজারের এক ব্যবসায়ী জানান, “রাস্তার এই বেহাল অবস্থার কারণে ব্যবসায় চরম ধস নেমেছে। ধুলাবালি ও যানজটের কারণে দূর-দূরান্ত থেকে কোনো ক্রেতা বা লোকজন আসতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা পথেই আটকে থাকতে হচ্ছে তাদের।”

তবে স্থানীয়দের ক্ষোভের মুখে সড়ক বিভাগের এক কর্মকর্তা আশ্বাসের বাণী শুনিয়ে বলেন, “যেটুকু কাজ অগ্রগতি হচ্ছে, তাতে আমরা আশাবাদী আগামী এক সপ্তাহের মধ্যে সড়কের একটি আংশিক অংশ চলাচলের জন্য ছেড়ে দিতে পারবো। এরপর ক্রমান্বয়ে বাকি অংশগুলোর কাজ শেষ করে দেওয়া হবে। আমরা সার্বিকভাবে তৎপর আছি এবং দ্রুতই কাজ সমাপ্ত হবে বলে আশা করছি।”

এদিকে জনগুরুত্বপূর্ণ এই হাট গোপালপুর বাজার সড়কের সংস্কার কাজে এমন দীর্ঘসূত্রতার পেছনে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং আমলাতান্ত্রিক উদাসীনতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন
3
আরো পড়ুন
ঝিনাইদহে সবজির বাজারে নামমাত্র স্বস্তি, নাগালের বাইরে মাছ
আরো পড়ুন
1
আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা তুললে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি রাশেদ খানের
আরো পড়ুন
Scroll to Top