ঝিনাইদহে অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

ঝিনাইদহে অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

ঝিনাইদহ শহর প্রতিবেদক

ঝিনাইদহ শহরের বাস টার্মিনালসংলগ্ন এলাকা থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাস টার্মিনালের কাছে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের একটি ছাত্রাবাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকদের মধ্যে ফয়সাল (৩৪) নামে এক যুবকের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ফয়সালের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। তিনি শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া থেকে ওই ছাত্রাবাসের একটি কক্ষে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে মাদকসেবনের দায়ে আটক অন্য দুজন হলেন— শহরের কালিকাপুর পাড়ার অন্তর (২১) ও মডার্ন মোড়সংলগ্ন মহিলা কলেজ পাড়ার আব্দুল হাই (৩২)। তাদের মধ্যে অন্তরের বাবা পটুয়াখালী জেলা পুলিশে কর্মরত।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই তাদের আদালতের মাধ্যমে বিচারকের সামনে সোপর্দ করা হবে এবং বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top