শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় গবাদি পশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— মাধবপুর গ্রামের বাসিন্দা অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরবেলা বৃদ্ধ অমরেন্দ্র নাথ গোয়ালঘরে গবাদি পশুর জন্য বিদ্যুৎচালিত মেশিনে ঘাস কাটতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান স্ত্রী মিনা রানী ভৌমিক। ফলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান জোহা জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা ওই দম্পতিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্টের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন এই চিকিৎসক।

ঘটনার পর শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top