ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

শিশু সাইমা হত্যা : দ্রুত বিচার সম্পন্ন হবে — ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

শিশু সাইমা হত্যা : দ্রুত বিচার সম্পন্ন হবে — ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, “অপরাধীর চেয়ে আইনের হাত অনেক লম্বা। শিশু সাইমার নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে। তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে কাউকেই রেহাই দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ সার্কিট হাউসে নিহত শিশু সাইমার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “এই মামলার তদন্ত বা বিচারকে প্রভাবিত করার চেষ্টা করলে সেই ব্যক্তিকে আইনের মুখোমুখি হতে হবে। যত শক্তিশালীই হোক, আইনের ওপর কারও ছায়া পড়তে দেওয়া হবে না।”

তিনি উল্লেখ করেন যে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই বিপ্লবের পর দেশ থেকে ক্রসফায়ার, গুম-নিখোঁজ ও মিথ্যা মামলার মতো অপসংস্কৃতি বন্ধ করা হয়েছে। এখন আইন তার স্বাধীন গতিতেই চলবে।

এসময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এবং জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ উপস্থিত ছিলেন।

এদিকে, বুধবার সকালে ঝিনাইদহ শহরতলির পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের চার বছরের মেয়ে সাইমা আক্তার সাবা নিখোঁজ হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
04 December 2025

শিশু সাইমা হত্যা : দ্রুত বিচার সম্পন্ন হবে — ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

www.hostbuybd.com
Scroll to Top