পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ

 ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা। অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, “আমি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছি। জনগণের প্রত্যাশা পূরণে সরাসরি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাছে নমিনেশন চেয়েছি এবং আশাবাদী— ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকেই নির্বাচনে অংশ নেব।”

এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, “কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এ রায় থাকা উচিত নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওই রায় দেওয়া হয়েছিল।”

তিনি আরও মন্তব্য করেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন, কারণ তিনি রাজনৈতিক উদ্দেশ্যে সংবিধানের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পরিবর্তন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যাটর্নি জেনারেল পদে থেকে পদত্যাগ করে সরাসরি নির্বাচনে আসা দেশের রাজনীতিতে এক বিরল ঘটনা। ঝিনাইদহ-১ আসনে তার প্রার্থীতা এই নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
05 November 2025

ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top