শৈলকুপায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেল ডাকাত দল
ওয়ালিউল্লাহ : ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ব্যবসায়ী রিপন হোসেনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন পোলট্রি ফিড ব্যবসায়ী। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ নিয়ে ভূক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বাড়ির মালিক রিপন হোসেন জানান,রাতে খাওয়া দাওয়া শেষে টিভি দেখে খাটের উপর ঘুমিয়ে পড়ি। এরপর ৫-৬ জনের ডাকাত দল আমার ঘরের পিছনের দরজার সিটকানি ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমার রুমে চলে আসে এবং বলে আমরা ডাকাত কথা বললে সমস্যা আছে। এই কথা বলেই দেশীয় অস্ত্রের মুখে আমিসহ আমার স্ত্রী ও পাশের রুমে থাকা আমার ছেলেকে জিম্মি করে ফেলে। এরপর আমার ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের তালা ভেঙ্গে নগদ ১১ লক্ষ ৪২ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে ডাকাত দল চলে যায়। তারা যাওয়ার সময় বলে যায় থানায় কোন জিডি করবি না। জিডি করলে সমস্যা আছে।
এব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, আমরা ঘটনা শুনে সরেজমিনে পরিদর্শনে এসেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শৈলকুপায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেল ডাকাত দল
আরো পড়ুন
ঝিনাইদাহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা ব্যয়ে...
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদে অভিযান চালিয়ে ৭৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল...
এইচ এম রাহুল, ঝিনাইদহ সদর:
ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে...
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড (মোচিক)-এ ২০২৬-২৭...
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহে কুকুর, বিড়াল ও বন্যপ্রাণীর আক্রমণে জলাতঙ্কের উদ্বেগজনক বৃদ্ধিতে...
No posts found