কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

বনি আমিন কালীগঞ্জ:

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত। ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাঠে সেচ মোটর বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। জাহাঙ্গীর বিশ্বাস কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং নতুন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে, দুই ছেলে ও এক মেয়ে।

ঘটনার পর জাহাঙ্গীরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। জাহাঙ্গীরের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার কর্মস্থলেও সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top