কালীগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঈদ উপহার

বনি আমিন, কালীগঞ্জ:

 

কালীগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঈদ উপহার। গোহাটা জামে মসজিদের দ্বিতীয় তলায় আস্–সুফ্ফাহ্ জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ৩০ জন ইমাম ও মুয়াজ্জিনকে হাদিয়া প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি ভিপি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আতিকুর রহমান ও প্রচার সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা ঈদুল আযহার আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার আহ্বান জানান। সংস্থা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন বক্তারা।

অনুষ্ঠানে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু ও অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। গোহাটা এলাকার মুসলিম সম্প্রদায় এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি যেন অব্যাহত থাকে, সে প্রত্যাশা ব্যক্ত করে।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top