কালীগঞ্জে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি:

কালীগঞ্জে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি আদায়ে জাতীয় সমাবেশ সফলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন জামায়াত এক র‌্যালী ও মিছিলের আয়োজন করে। মঙ্গলবার বিকালে উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর বাজারে বাজারে মিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা জামায়াতের  প্রশিক্ষণ সম্পাদক মাও. ওলিউর রহমান ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা ওলিউর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল হক মোল্লা, যুব বিভাগের সেক্রেটারী আব্দুল জলিল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব শাখা সভাপতি সবুজ হোসেন। সভাপতিত্ব করেন আট নম্বর মালিয়ট ইউনিয়ন আমির আহসান হাবীব।  সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মেহেদী হাসান। সমাবেশে বক্তারা সাত দফা দাবি আদায়ে আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশ বাস্তবায়নে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top