কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ)

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার ৯ নম্বর বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো এক সময় কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা ওই ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
কালীগঞ্জে লকডাউন ঘিরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
আরো পড়ুন
কালীগঞ্জ মহাসড়কে – কালীগঞ্জে মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আরো পড়ুন
Image 351026 1794929759
আরো পড়ুন
Image 350746 1794881228
আরো পড়ুন
Scroll to Top